২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএ-৫ প্রাপ্তিতে বোর্ড সেরা চট্টগ্রাম জেলা

সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া ১০টি কলেজের মধ্যে ৯টি চট্টগ্রাম মহানগরীর।

জিপিএ-৫ প্রাপ্তিতে বোর্ড সেরা চট্টগ্রাম জেলা

এইচএসসির ভালো ফল পাওয়ার মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2023, 05:55 PM

Updated : 26 Nov 2023, 08:49 PM

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজগুলোর মধ্যে প্রতিবারের মত এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে চট্টগ্রাম জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

সর্বোচ্চ জিপিএ পাওয়া ১০টি কলেজের মধ্যে ৯টি চট্টগ্রাম মহানগরীর।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীরা।

এ কলেজ থেকে এ বছর ১ হাজার ৬৫২ জন পরীক্ষা দেয়, পাস করেছেন ১ হাজার ৬১৯ জন; আর জিপিএ-৫ পেয়েছেন ৮৬৮ জন।

দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১ হাজার ১৯ জন। তাদের মধ্যে ৭৪৬ জন জিপিএ-৫ পেয়েছেন।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৭৬ জন। এ কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ২ হাজার ২৪ জন। তাদের মধ্যে ১ হাজার ৯৮৪ জন পাস করেছে।

শুধু ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত সরকারি কমার্স কলেজ থেকে পরীক্ষায় বসেছিলেন ৮৭০ জন। তাদের মধ্যে পাস করেছেন ৮৬৬ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৩৬৬ জন।

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৩৫৫ জন, বাকলিয়া সরকারি কলেজ থেকে ২৪৮ এবং হাজেরা-তজু ডিগ্রি কলেজ থেকে ১৮১ জন।

উপজেলার মধ্যে পটিয়া সরকারি কলেজ থেকে ১৬১ জন জিপিএ-৫ পেয়েছে।

ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে; কলেজটি আছে দশম অবস্থানে।