চট্টগ্রামে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
নিহত ব্যক্তির নাম নাঈম বিশ্বাস, যিনি আমর্ড পুলিশ ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে গলায় ‘ফাঁস দেওয়া’ অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পুলিশ সদস্যের নাম নাঈম বিশ্বাস (২৫)। তিনি ৯ আমর্ড পুলিশ ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। বায়েজিদ এলাকায় তিনি পরিবার নিয়ে থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে এপিবিএন সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাঈমকে বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় বলে এপিবিএন সদস্যদের বরাতে এসআই আশেক জানান।
এ বিষয়ে কথা বলতে ৯ এপিবিএন'র পুলিশ সুপার দীপক জ্যেতি খীসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য জানা যায়নি।
