২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিটাগাং সিনিয়রস ক্লাবের সভাপতি হলেন মানিক বাবলু

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম (মিরাজ)

চিটাগাং সিনিয়রস ক্লাবের সভাপতি হলেন মানিক বাবলু

মানিক বাবলু

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 10:03 PM

Updated : 29 Dec 2023, 10:03 PM

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন চিটাগাং সিনিয়রস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মানিক বাবলু।

২০২৩-২০২৪ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির জন্য বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম (মিরাজ)।

নির্বাচিত পাঁচ সদস্য হলেন, দিলদার আহম্মদ, ডা. ভাগ্যধন বড়ুয়া, ফসিউল আলম তাসকিন, ডা. মোহাম্মদ রেজাউল করিম ও সৌরিন দত্ত। 

নির্বাচনে সভাপতি পদে তিনজন এবং সহ-সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কমিশনার এম আর দে, সিরাজুল হক আনসারী ও এনামুল হক ইকবাল।

সভাপতি নির্বাচিত হওয়া মানিক বাবলু একজন ব্যবসায়ী। তিনি লিয়া ফ্যাশন অ্যান্ড অ্যাপারেলস (পিডিটি) লিমিটেড, সিলেকশন ফ্যাশন ওয়্যার লি., ইন্টারেক্টিভ গেটওয়ে সলিউশন, লিয়া প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড, কম্প্রিহেনসিভ হোল্ডিং লিমিটেড, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার।