২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে সাগর পাড়ে অজ্ঞাত যুবকের হাত বাঁধা লাশ

১০ থেকে ১২ দিন আগে খুন করে লাশটি সাগরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা পুলিশের।

মিরসরাইয়ে সাগর পাড়ে অজ্ঞাত যুবকের হাত বাঁধা লাশ

প্রতীকী ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 04:34 PM

Updated : 17 Jun 2023, 05:31 PM

চট্টগ্রামের মিরসরাইয়ে সাগর পাড়ে এক যুবকের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, তাকে খুন করে সাগরে ফেলে দেওয়া হয়েছিল।

শুক্রবার রাতে মিরসরাই উপজেলার সুবারটেকে বঙ্গবন্ধু অর্থনৈতিক জোন এলাকার সমুদ্রের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নৌপুলিশের কুমিরা ফাঁড়ির এসআই এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনুমানিক ৩০ বছর বয়েসী যুবকের গলায় কাপড় লাগানো ও প্লাস্টিকের রশি দিয়ে হাত বাঁধা ছিল।

“আমাদের ধারণা, ১০/১২ দিন আগে কোথাও খুন করে লাশটি সাগরে ফেলে দেওয়া হয়েছিল। লাশটির অনেকটাই বিকৃত হয়ে গিয়েছিল।”

‘খুন’ করে সাগরে ফেলে দেওয়ার পর লাশটি পানিতে ভেসে এসে পাড়ে আটকে যায় বলে পুলিশের ধারণা।