বহিষ্কৃত ১১ সদস্য বিভ্রান্তি সৃষ্টি করছে: উদীচী
চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় নেতারা।
উদীচীর চট্টগ্রাম জেলা কমিটি ছাড়া অন্য কেউ সংগঠনের নাম-লোগো ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।
শুক্রবার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের নেতারা এসব কথা বলেন।
‘শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায়’তিন বছর আগে চট্টগ্রাম জেলার বাতিল হওয়া কমিটির বহিষ্কৃত ১১ সদস্যের নেতৃত্বে ‘উদীচী চট্টগ্রাম’নামে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে বলে দাবি কেন্দ্রীয় নেতাদের।
[প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0367Bwr5xkUUQHv3t1hSn7t9j84zGaE9YRvm2MnAcHPf7xycLtNnYgVP1Bixz2bi7hl ]
