ফটিকছড়িতে বাসের ধাক্কায় ২ বাইক আরোহী নিহত
দাঁতমারা ইউনিয়নের গহিরা-হেয়াকোঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ভুজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দাঁতমারা ইউনিয়নের গহিরা-হেয়াকোঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দৌলত খান (২৪) ও সাহাব উদ্দিন (২০)।
ওসি হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির রামগড়মুখী একটি বাস দাঁতমারা ইউনিয়নের ইউনুসের মাল্টা বাগানের সামনে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
“গুরুতর আহত দুইজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যজনের মৃত্যু হয় চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে।”
পুলিশ ঘাতক বাসটি আটক করেলেও কিন্তু এর চালক পালিয়েছে।
