২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যাত্রীর শরীরে মিলল ৩৪টি সোনার বার

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে আমিরাতফেরত এক যাত্রীর কাছ থেকে ৩৪টি সোনার বার জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2022, 01:15 PM

Updated : 14 Jul 2022, 06:14 PM

সাইফুল ইসলাম নামের ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বুধবার সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামে নামেন।

গোপন সংবাদের ভিত্তিতে সাইফুলের শরীরে তল্লাশি করে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা সোনার বারগুলো জব্দ করেন বলে এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার ফরহাদ হোসেন জানান।

তিনি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।