২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্নোগ্রাফির মামলায় শিক্ষানবিশ চিকিৎসক গ্রেপ্তার

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিৎসককে গ্রেপ্তার করেছে ঢাকার পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2022, 10:12 PM

Updated : 28 Apr 2022, 11:56 PM

হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুক্রবার রাত ১২টার দিকে অর্ণব পাল (২৭) নামে ওই শিক্ষানবিশ চিকিৎসককে গ্রেপ্তার করে খিলক্ষেত থানা পুলিশের একটি দল। অভিযানে পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদেকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার খিলক্ষেত থানার পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

“এক তরুণীর সঙ্গে ওনার সম্পর্ক ছিল। পরে তিনি পর্নোগ্রাফি আইনে মামলা করেন। এ বিষয়ে বিস্তারিত আমরা জানি না। অভিযানে সহায়তা করেছি মাত্র।”

গ্রেপ্তারের পর শুক্রবার রাতেই অর্ণব পালকে খিলক্ষেত থানার পুলিশ ঢাকায় নিয়ে যায় বলে জানান পুলিশ কর্মকর্তা।

অর্ণব ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত। তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণের মনোহরপুর এলাকার স্থায়ী বাসিন্দা।