২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2021, 01:01 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

বুধবার গভীর রাতে সাতকানিয়া উপজেলার মিঠাপুকুর পাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- তৌহিদ উদ্দিন আহমেদ (২৮) ও মো. সালাউদ্দিন (২৫)। তাদের বাড়ি নোয়াখালীর চৌমুহুনীর করিমপুর এলাকায়।

দোহাজারি হাইওয়ের থানার এএসআই আদম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৌহিদ ও সালাউদ্দিন মোটর সাইকেল নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে রাতে নোয়াখালী ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।

“দুর্ঘনার ধরন দেখে মনে হচ্ছে, পাশ থেকে কোনো একটি গাড়ির ধাক্কায় তাদের মোটর সাইকেলটি ছিটকে পড়ে। রাত দেড়টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।”

পুলশ ওই গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছে বলে জানান এএসআই আদম আলী।