চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে এক মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করেছে, যিনি যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে পালিয়ে ছিলেন।
গ্রেপ্তার মো. আলী হোসেনের (৭০) নামে মাদকের আরও ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. নেজাম উদ্দিন।
তিনি জানান, নগরীর এনায়েত বাজার বাটালি রোড থেকে বৃহস্পতিবার আলীকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২০১১ সালে ১০০ বোতল ফেনসিডিলসহ আলী হোসেন ও তার মেয়ে মোছা. নূর বেগমকে গ্রেপ্তার করেছিল র্যাব।
ওই ঘটনায় র্যাব কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। প্রায় ৯ বছর বিচার চলার পর গতবছর আলী হোসেনকে এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত।
ওসি নেজাম উদ্দিন বলেন, “আলী হোসেন তালিকাভুক্ত মাদক কারবারী। গ্রেপ্তারের পর সে জামিন নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে সে বিভিন্ন স্থানে লুকিয়ে ছিল। এর মাঝে তার মেয়ে নূর বেগম মারা গেছে।
“আলী হোসেনকে গ্রেপ্তারের জন্য এনায়েত বাজার বাটালি রোডের বরফগলিতে তার অবস্থান নিশ্চিত করে কয়েকদিন ধরে ভিক্ষুকের বেশে অবস্থান নিয়েছিল পুলিশ।”
অন্তত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে ওসি এমরানুল জানান।
