২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে কাত হওয়া জাহাজটি সোজা হয়েছে

চট্টগ্রাম বন্দরের জেটিতে কাত হয়ে পড়া জাহাজটি থেকে কন্টেইনার নামিয়ে এর ভারসাম্য ফিরিয়ে আনা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2020, 08:07 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

সোমবার জাহাজটি থেকে বেশ কিছু কন্টেইনার নামানোর পর এর ভারসাম্য ফিরে আসে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।

তবে জাহাজটি জেটি ছেড়ে যাবার জন্য উপযুক্ত কি না, তা এখনও নিশ্চিত করতে পারেননি তারা।

চট্টগ্রাম বন্দরে জাহাজ কাত  

রোববার সকালে বন্দরের ১১ নম্বর জেটিতে ভারসাম্য হারিয়ে জেটির দিকে কাত হয়ে যায় ‘ওএল হিন্দ’ নামে পানামার পতাকাবাহী জাহাজটি। প্রাথমিকভাবে কিছু কন্টেইনার নামানো হলেও ভারসাম্য আসছিল না।

Image
‘ওইএল হিন্দ’ নামের জাহাজটি রোববার চট্টগ্রাম বন্দরে কাত হয়ে গেলে ভারসাম্য ফিরিয়ে আনতে এতে তোলা কন্টেইনারগুলো নামিয়ে আনা হয়।

‘ওইএল হিন্দ’ নামের জাহাজটি রোববার চট্টগ্রাম বন্দরে কাত হয়ে গেলে ভারসাম্য ফিরিয়ে আনতে এতে তোলা কন্টেইনারগুলো নামিয়ে আনা হয়।

বন্দর সচিব মো. ওমর ফারুক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাজটি থেকে ৩৩টি কন্টেইনার (প্রতিটি ৪০ ফুট দৈর্ঘ্যের) নামানোর পর এটিতে ভারসাম্য এসেছে।”

রপ্তানি পণ্যবাহী কন্টেইনার নিয়ে জাহাজটি রোববারই বন্দর জেটি ছেড়ে যাওয়ার কথা ছিল।

“তবে এটি চলাচল উপযোগী কি না, সেটি বলবে মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট (এমএমডি)। তারা ক্লিয়ারেন্স দিলে জাহাজটি বন্দরের জেটি ছাড়তে পারে,” বলেন ওমর ফারুক।