২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ, জরিমানা ২ লাখ টাকা

বন্দর নগরীর কাজীর দেউড়ি এলাকায় একটি প্রতিষ্ঠানে নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রির অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2020, 09:58 PM

Updated : 10 Oct 2022, 07:13 PM

পুরনো খবর:

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিলল ১১০ লিটার নকল স্যানিটাইজার
চাঁদপুরে নকল জীবাণুনাশকসহ একজন আটক
নকল ‘স্যাভলন’ ব্র্যান্ডের পণ্য থেকে সতর্ক থাকার অনুরোধ

বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এ অভিযান পরিচালনা করেন।

কাজীর দেউড়ি এলাকার ভিআইপি টাওয়ারের তৃতীয় তলায় অ্যানেক্স ওয়ার্ল্ডওয়াইড ডটকম নামের ওই প্রতিষ্ঠানকে এই দণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ নকল্য হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব ও হ্যাক্সিসল জব্দ করা হয়।

“এগুলোতে প্রয়োজনীয় নিবন্ধন নম্বর ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নেই। প্রতিষ্ঠানটি এসব নকল পণ্য অনলাইনেও বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করছিল।”

ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারা লঙ্ঘন হওয়ায় এই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

একই অভিযানে ওই প্রতিষ্ঠানে ‘স্পোকেন কোর্স ও ডিজিটাল মার্কেটিং কোর্স’ চালু রাখায় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।