২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: চট্টগ্রামে আরও ১১১ জন শনাক্ত

চট্টগ্রামে আরও ১১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যার মধ্য দিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে চার হাজার ২৮৩ জন হল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 04:36 PM

Updated : 08 Apr 2022, 12:54 AM

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, মঙ্গলবার চট্টগ্রামের কয়েকটি ল্যাবে ৪৮৫টি নমুনা পরীক্ষা করে নতুন ১১১ জনের করোনাভাইরাস পজিটিভ আসে।

চট্টগ্রামের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সাবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনাভাইরাসের মোট শনাক্ত রোগী ও মৃতদের তিন-চতুর্থাংশই পুরুষ; আক্রান্তদের মধ্যে শহরের মানুষই বেশি।

অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কাজে এবং গণপরিবহন ও জনসমাগমের স্থানে পুরুষদের উপস্থিতি তুলনামূলক বেশি হওয়ায় এমন চিত্র দেখা যাচ্ছে বলে সংশ্লিষ্টদের ধারণা। 

পুরনো খবর:

করোনাভাইরাস: চট্টগ্রামে শনাক্ত আরও ৯৯ জন
চট্টগ্রামে কোভিড-১৯ চিকিৎসায় আরেকটি হাসপাতাল