২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কোভিড-১৯ আক্রান্ত কলেজছাত্রীর মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত এক কলেজছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, যিনি আগে থেকেই ব্লাড ক্যান্সারে ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2020, 03:06 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

২৫ বছর বয়েসী ওই নারী বুধবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আবদুর রব।

উত্তর পতেঙ্গা এলাকার কাঠগড় এলাকার বাসিন্দা ওই নারী সেখানকার একটি কলেজে স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আব্দুর রব বলেন, “গত ৫ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেনওই নারী, তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

“চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার করোনাভাইরাস শনাক্ত হয়, পরে তাকে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।”

চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা হল ২৮।