২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে দুটি স্ক্যানার সংযোজন

চট্টগ্রাম বন্দরে দুটি নতুন স্ক্যানার স্থাপন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2020, 08:25 PM

Updated : 18 Aug 2022, 02:27 PM

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্ক্যানার দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) তিন নম্বর গেইটে এবং জেনারেল কার্গো বাথের এক নম্বর গেইটে স্ক্যানার দুটি স্থাপন করা হয়েছে।

এসময় এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম বলেন, কন্টেইনার স্ক্যান করতে সক্ষম এই স্ক্যানারগুলো স্থাপনের মাধ্যমে বন্দরের সক্ষমতা আরও বাড়বে।

বন্দর ও কাস্টমসকে গতিশীল রাখতে প্রযুক্তিগত সব সহায়তা করা প্রতিশ্রুতিও দেন তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নতুন স্থাপিত স্ক্যানার দুটি ফিক্সড কন্টেইনার স্ক্যানার। চট্টগ্রাম বন্দরে এর আগে তিনটি ফিক্সড কন্টেইনার স্ক্যানার ও দুটি মোবাইল স্ক্যানার ছিল। এ নিয়ে মোট স্ক্যানারের সংখ্যা বেড়ে সাতে দাঁড়াল।

মঙ্গলবারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার মো. ফখরুল আলম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর এম শফিউল বারী।

পুরনো খবর:

সব বন্দরে বসছে স্ক্যানার