২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে মহাসড়কে বাইক আরোহী বাবা-ছেলে নিহত

সন্তানকে নিয়ে মোটর সাইকেলে করে যাওয়ার পথে চট্টগ্রামে মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2020, 08:52 PM

Updated : 08 Apr 2022, 12:17 AM

বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড বড় দারোগাহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- মুজিবল হক (৩৯) ও তার ছেলে মেহেদী হাসান (১৩)। তাদের বাড়ি মিরসরাই উপজেলার হাইদকান্দি ইউনিয়নের পূর্ব বালিয়াবাদি এলাকায়।

হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক সোহেল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোটর সাইকেলে করে সীতাকুণ্ডের দিক থেকে মিরসরাইয়ে বাড়ি যাচ্ছিলেন বাবা-ছেলে। বড় দারোগাহাট ওজন স্কেল এলাকায় তাদের মোটর সাইকেলকে পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে তারা ঘটনাস্থলে নিহত হন।

তবে মোটর সাইকেলকে কোন ধরনের গাড়ি ধাক্কা দিয়েছে সেটি শনাক্ত করা যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।