২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির আবু সুফিয়ান

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2019, 06:50 PM

Updated : 18 Aug 2022, 06:14 PM

বুধবার বিকালে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপির প্রার্থী আবু সুফিয়ান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেটি আমরা গ্রহণ করেছি।”

বিএনপি নেতা আবু সুফিয়ান বলেন, “এদেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছে। আশা করি আর অতীতের পুনরাবৃত্তি হবে না। মানুষ ভোট দিতে পারবে। মনোনয়নপত্র জমা দিয়েছি। তবে পরবর্তীতে পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

মনোনয়নপত্র জমা দেয়ার সময় আবু সুফিয়ানের সাথে ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমেদ খানসহ অন্য নেতারা।

এর আগে মঙ্গলবার বিএনপির পার্লামেন্টারি কমিটি আবু সুফিয়ানকে চট্টগ্রাম-৮ আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে ভোট করেছিলেন আবু সুফিয়ান।

জাসদ নেতা মইন উদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছে। এই আসনে উপনির্বাচন হচ্ছে আগামী ১৩ জানুয়ারি।

পুরনো খবর:

চট্টগ্রাম-৮ এ ধানের শীষের প্রার্থী সুফিয়ান