২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামে সাত মামলার এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2019, 10:59 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

মঙ্গলবার সন্ধ্যায় সিআরবি সাত রাস্তার মাথা থেকে সাইফুল ইসলাম ইকবাল ওরফে মামা ইকবাল (৩২) নামে এ আসামিকে গ্রেপ্তার করা হয়।

মামা ইকবালের বাড়ি ভোলার দৌলতখানে,  থাকেন নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজারের ঢেবার পাড় এলাকায়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইকবাল হত্যা, চাঁদাবাজিসহ সাতটি মামলার পলাতক আসামি, বায়েজিদ বোস্তামী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।