২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্র ইউনিয়নের নতুন নেতৃত্ব

গৌরচাঁদ ঠাকুর অপুকে সভাপতি ও আশরাফী নিতুকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2019, 09:33 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

দুদিনের সম্মেলন শেষে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অডিটেরিয়ামে ২৫ সদস্যের কমিটি নির্বাচন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

কাউন্সিলের সভাপতি ধীষণ প্রদীপ চাকমা বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল নতুন কমিটিকে শপথবাক্য পড়ান।

নতুন সভাপতি গৌরচাঁদ প্রাণিবিদ্যা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক আশরাফী পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলা প্রাঙ্গণে বৃহস্পতিবার চবি ছাত্র সংসদের ৩১তম অধিবেশন শুরু হয়।