বাকলিয়া ফটিকছড়িতে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
চট্টগ্রামের বাকলিয়া ও ফটিকছড়িতে দেয়াল ধস, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ফটিকছড়ির ফায়ার সাভির্সের সামনে মোটর সাইকেল দুর্ঘটনায় মামুন হোসেন (২৮) নামের একজন গুরুতর আহত হন।
ম্যাপ: চট্টগ্রাম
নিহত মামুন নওগাঁ জেলার বিন্দারামপুর এলাকার আফজাল হোসেনের ছেলে।
অপরদিকে নগরীর বাকলিয়া এলাকার নবাবখান কলোনিতে রেলিং ভেঙ্গে পড়ে মোহাম্মদ সোলায়মান (৪০) নামে একজন মারা গেছেন।
নায়েক হামিদ জানান, ছাদ থেকে নামার সময় রেলিং চাপায় গুরুতর আহত সোলায়মানকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোলায়মান বাঁশখালী উপজেলার মতি নগর এলাকার আইয়ুব আলীর ছেলে।
এছাড়া বাকলিয়া বজ্রঘোনা এলাকায় নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন শামীম আরা বেগম (২৫) নামের এক গৃহবধু।
শামীম আরার স্বামীর নাম মো. ইসমাইল।
