২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দনাইশে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে খেলার সময় পানিতে পড়ে তিন শিশু মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2019, 06:18 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

রোববার উপজেলার কানাইমাদারি গ্রামের মাহবুব মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

শিশু তিনটি সম্পর্কে চাচাত ভাই। তাদের নাম হল তাহসিন আলম (৪), সিফাতুল ইসলাম (৫) ও মঈনুল ইসলাম আরিয়ান (৩ বছর ৬ মাস)।

চন্দনাইশ থানার এসআই কাজী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মাদ্রাসা থেকে এসে বাড়ির কাছে বিলে খেলতে যায় তাহসিন ও সিফাতুল। এসময় তাদের দেখে আরিয়ানও সেখানে যায়।

“দুপুরের দিকে এক শিশুর মা তাদের খোঁজ করতে গেলে বিলের মধ্যে একটি ডোবায় তিনজনকে পানিতে ভাসতে দেখে।”

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউনিসেফের এক জরিপে বলা হয়েছে, বাংলাদেশে পাঁচ থেকে ১৭ বছরের ছেলে-মেয়েদের মধ্যে প্রতি ২৪ ঘণ্টায় ৪৮ জন এবং বছরে ১৮ হাজারের বেশি সাঁতার না জানায় ডুবে মারা যায়।