২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ ধরা চবির কর্মচারী

ইয়াবাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2019, 07:58 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

সোমবার বিকালে ক্যাম্পাসের পরিবহন দপ্তরের সামনে থেকে মঈনুল হক মো. হাসানকে (৩৫) আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিবহন দপ্তরের সামনের একটি চা দোকান থেকে তাকে আটক করা হয়। হাসানের কাছে কয়েকটি ইয়াবা পাওয়া গেছে।

তবে ইয়াবার সংখ্যা কত তা নির্দিষ্ট করে জানাতে পারেননি ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর।

আটক মঈনুল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের কর্মচারী। তার বসবাস উত্তর ক্যাম্পাসের কর্মচারী কলোনিতে।