২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অজ্ঞাতপরিচয় তরুণীর বস্তাবন্দি লাশ

চট্টগ্রাম নগরীর ডবলুরিং থানাধীন মোল্লাপাড়া এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2019, 09:02 PM

Updated : 18 Aug 2022, 04:39 PM

রোববার গভীর রাতে মোল্লাপাড়া এলাকার ইউসুফ মিয়ার বাড়ির সীমানা দেয়ালের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রশি দিয়ে সেলাই করা প্লাস্টিকের বস্তার ভেতর চাদর মোড়ানো লাশটি ছিল।

“বস্তা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। গভীর রাতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী ওই তরুণীকে স্থানীয়রা চিনতে পারেননি।”

ওই তরুণীর পরনে ছিল সালোয়ার কামিজ। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান পরিদর্শক জহির।

তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।