চট্টগ্রামে দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু
চট্টগ্রামে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
নিহত শাহাদাত হোসেন (৩২) অটোরিকশার চালক ছিলেন।
তিনি কর্ণফুলী উপজেলার বদলপুরের বাসিন্দা।
রোববার সকালে কর্ণফুলী থানার চট্টগ্রাম-অনোয়ারা সড়কের ফকিরনির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে পটিয়া ক্রসিংয়ের দিকে আসা অটোরিকশারটির সঙ্গে বিপরীতমুখী সবজি বোঝাই একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হন শাহাদাত।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
