চট্টগ্রামে শ্রমিক নেতা আবুল বাশারকে স্মরণ
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল বাশারের অষ্টম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা হয়েছে চট্টগ্রামে।
বুধবার নগরীর নিউ মার্কেটমোড়ের অদূরে দোস্ত বিল্ডিংয়ে দলীয় কার্যালয়ে এই স্মরণসভা যৌথভাবে আয়োজন করে ওয়ার্কার্স পার্টি ও জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা।
সভায় ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শরীফ চৌহান বলেন,“কমরেড আবুল বাশার যে শোষণহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে সারা জীবন সংগ্রামকরেছেন। জীবনে কোনো প্রলোভন বা ভয়ের কাছে তিনি মাথা নত করেননি।”
তিনি বলেন, “শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোনো সংক্ষিপ্ত পথ নেই।বিশ্বায়ন ও মুক্ত বাজার অর্থনীতির সর্বগ্রাসী এই যুগে লড়াই-সংগ্রাম করেই আমাদের লক্ষ্যেপৌঁছাতে হবে।”
সভায় আলোচক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামেরসভাপতি তপন দত্ত বলেন, “স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে শ্রমিকদের অধিকার আদায়েরআন্দোলনে দল-মত নির্বিশেষে সকল শ্রমিককে এক কাতারে দাঁড় করাতে পেরেছিলেন কমরেড আবুলবাশার।”
আবুল বাশারের স্বপ্ন বাস্তবায়নে দল-মতের ঊর্ধ্বেউঠে সব শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশেরশ্রমিক আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা মুক্তিযোদ্ধা আবুল বাশার ২০১০ সালে ৭৮ বছর বয়সেমারা যান।
স্মরণ সভার শুরুতে কমরেড আবুল বাশারের স্মরণেদাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন সমবেতরা। তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানদলীয় নেতাকর্মীরা।
জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্তসভাপতি শ্রমিক নেতা জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ফেডারেশনেরচট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, কমরেড আবুল বাশারের সহকর্মী শ্রমিকনেতা আহমদ নূর, ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ নাথ,জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ফয়েজ আহমদ, ফেডারেশনচট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক মোকতার আহম্মদ এবং আমিন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নেরসাধারণ সম্পাদক সামশুল আলম।
এতে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির চট্টগ্রামজেলার সম্পাদকমণ্ডলীর সদস্য ইন্দ্র কুমার নাথ, জেলা কমিটির সদস্য অধ্যাপক শান্তপদ বড়ুয়ামনু, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য মনসুর মাসুদ, যুব মৈত্রী চট্টগ্রাম জেলারসভাপতি কায়সার আলম, সাধারণ সম্পাদক আরিফ নূর, জাতীয় কৃষক সমিতির চট্টগ্রাম জেলার নেতামাহবুব আলম, ছাত্র মৈত্রীর চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি সাইফুদ্দিন সুজন প্রমুখ।
