২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতি হলেও চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান থাকছেন জুলফিকার

নৌ বাহিনীর কমডোর থেকে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি হলেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদেই থাকছেন জুলফিকার আজিজ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 05:42 PM

Updated : 08 Apr 2022, 07:16 PM

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়, এই নৌ কর্মকর্তাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি নৌ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

নৌবাহিনীর এই কর্মকর্তা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত জানুয়ারিতে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের স্থলাভিষিক্ত হন তিনি।

প্রথমে কমডোর পদধারী জুলফিকার আজিজকে নৌবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।

একই আদেশে রিয়ার অ্যাডমিরাল হিসেবে জুলফিকার আজিজকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি নৌ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডাস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক সরদার আবুল কালামকে সর্বোচ্চ গ্রেড অর্থাৎ, গ্রেড-১ এ নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পুরনো খবর:

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান জুলফিকার আজিজ