২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান জুলফিকার আজিজ

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান হয়েছেন কমডোর জুলফিকার আজিজ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 07:47 PM

Updated : 08 Apr 2022, 05:40 PM

নৌবাহিনীর এই কর্মকর্তা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক আদেশে তার নিয়োগের কথা জানানো হয়েছে। ওই আদেশেই নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন খন্দকার আক্তার হোসেনকে চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) নিয়োগ দেওয়া হয়েছে।

চেয়ারম্যান হওয়ার পর কমডোর জুলফিকার আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দর হিসেবে প্রতিষ্ঠা করাই হবে আমার প্রথম কাজ।”