২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওড়না মেশিনে পেঁচিয়ে গলায় ফাঁস, নারী শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে কারখানায় কাজ করার সময় ওড়না মেশিনে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মারা গেছেন এক নারী শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2018, 04:22 PM

Updated : 08 Apr 2022, 06:59 PM

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার শীতলপুরের মদনহাট এলাকায় এলাকায় মেসার্স বরিশাল বোন মিলে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত তহুরা বেগম (১৫) নোয়াখালীর বেগমগঞ্জের জহুরুল ইসলামের মেয়ে।

সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারখানায় কাজ করার সময় মেশিনের সাথে তহুরার গলার ওড়না পেঁচিয়ে যায়। এতে শ্বাসরোধ হয়ে সে মারা যায়।”

ওই কারখানায় পশুর হাড় চূর্ণ করা হয় বলে জানান তিনি।

“লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।