২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যাত্রীবেশে ছিনতাই, ২ নারী গ্রেপ্তার

চট্টগ্রামে যাত্রীবেশে ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2018, 02:07 PM

Updated : 19 Aug 2022, 02:29 PM

এরা হলেন- পিংকী আক্তার (২০) ও আঁখি আক্তার মালু (২০)। তারা চট্টগ্রাম নগরীতে ভাসমান হিসেবে বাস করে।

নগরীর এনায়েত বাজার এলাকায় রোববার রাতে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে বলে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এরা দুজন চুন্নু মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে অটোরিকশায় যাত্রী হিসেবে উঠেন। এনায়েত বাজার এলাকায় এসে তারা চুন্নুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পকেটে থাকা ৭০০ টাকা হাতিয়ে নিয়ে নেমে যায়।

“ওই সময় চুন্নুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের ধরে ফেলে। পরে পুলিশ এসে দুই মহিলার কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৭০০ টাকা ও ধারালো অস্ত্র উদ্ধার করে।”