২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সলিমুল্লাহর মৃত্যু

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার অন্যতম সাক্ষী ম. সলিমুল্লাহ মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2018, 09:01 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

পুরনো খবর:

নির্যাতিতদের স্বস্তি, সাকার সম্পত্তি বাজেয়াপ্তের দাবি

বৃহস্পতিবার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মার্দাশা গ্রামে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়।

ম. সলিমুল্লাহর চাচাত ভাই রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় তিনি মারা যান।

“তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।”

Image
২০১১ সালের ১২ এপ্রিল ট্রাইব্যুনালের সাক্ষী ম. সলিমুল্লাহ তদন্ত দলের সদস্যদের গুডস হিলের গ্যারেজে নিয়ে গিয়ে নির্যাতনের স্থান দেখাচ্ছেন, যেখানে একাত্তরে হিন্দুদের ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে নির্যাতন করতেন সাকা চৌধুরী।

২০১১ সালের ১২ এপ্রিল ট্রাইব্যুনালের সাক্ষী ম. সলিমুল্লাহ তদন্ত দলের সদস্যদের গুডস হিলের গ্যারেজে নিয়ে গিয়ে নির্যাতনের স্থান দেখাচ্ছেন, যেখানে একাত্তরে হিন্দুদের ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে নির্যাতন করতেন সাকা চৌধুরী।

ম. সলিমুল্লাহ একটানা ১৬ বছর সিএন্ডএফ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি ছিলেন। চট্টগ্রাম চেম্বারের এই সাবেক পরিচালক চিটাগাং পোর্ট ইউজার্স ফোরামের নির্বাহী সদস্যও ছিলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সালাউদ্দিন কাদের চৌধুরীদের পারিবারিক বাসভবন নগরীর গুডস হিলের নির্যাতন কেন্দ্রে আটকে রেখে ম. সলিমুল্লাহকে অমানুষিক নির্যাতন করা হয়।

২০১১ সালের ১২ এপ্রিল ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যদের গুডস হিলের গ্যারেজে নিয়ে গিয়ে সেই নির্যাতনের স্থান দেখান ম. সলিমুল্লাহ।

নানা হুমকির মধ্যেও তিনি ট্রাইব্যুনালে সাক্ষী দেওয়া ছাড়াও বিভিন্ন সময় গণমাধ্যমে গুডস হিলের নির্যাতনের ঘটনা বর্ণনা করেছেন।

সবশেষ ২০১৫ সালে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের পর স্বস্তি জানিয়ে গুডস হিলকে মুক্তিযুদ্ধ জাদুঘর করার দাবি জানিয়েছিলেন ম. সলিমুল্লাহ।