২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সন্দেহভাজন দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে সন্দেহভাজন দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 02:27 PM

Updated : 19 Aug 2022, 02:27 PM

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে কর্ণফুলী সেতু সংলগ্ন বশিরুজ্জামান চত্বর এবং তক্তারপোল এলাকা থেকে তারা ওই দুইজনকে গ্রেপ্তার করেন।

এর মধ্যে বশিরুজ্জামান চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দেলোয়ার হোসেন নামে ২২ বছর বয়সী এক যুবককে। আর ২০ বছর বয়সী রবিকে গ্রেপ্তার করা হয় তক্তারপোল এলাকা থেকে।

রবির বাসা বাকলিয়া থানার বালুরমাঠ মনসুরের কলোনি এলাকায়। আর দেলোয়ার থাকে কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকায়।

ওসি প্রণব বলেন, ওই দুইজন তাদের সহযোগীদের নিয়ে বশিরুজ্জামান গোল চত্বর এলাকায় বাসযাত্রীদের এবং তুলাতলি-তক্তারপোল এলাকায় যাত্রী ও পথচারীদের ধরে ছিনতাই করত। তাদের বিরুদ্ধে থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।