২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেক কেটে সিপিজেএ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে চট্টগ্রামের আলোকচিত্র সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের (সিপিজেএ) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2018, 01:25 AM

Updated : 19 Aug 2022, 02:21 PM

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরোয়ার বলেন, “আপনারা গত ৩২ বছর ধরে ছবির মাধ্যমে চট্টগ্রামকে বিশ্বের দরবারে তুলে ধরছেন। একটি ছবি হাজারো শব্দের চেয়েও শক্তিশালী। আপনাদের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংগঠনের সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, নবনির্বাচিত সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সদস্য আসিফ সিরাজ, কবি ও সাংবাদিক এজাজ ইউসুফী, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, কাজী মহসীন, মোস্তফা নঈম ও রূপম চক্রবর্তী। 

উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মশিউর রহমান বাদল, সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, বর্তমান সাধারণ সম্পাদক হাবিবুর রব মাসুম।

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।