২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় সড়কের পাশে বস্তাবন্দি লাশ

চট্টগ্রামের পতেঙ্গায় সড়কের পাশের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় একব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2018, 03:25 PM

Updated : 19 Aug 2022, 02:20 PM

নিহত পুরুষের আনুমানিক বয়স ৫০ বছর। তার পরণে কালো প্যান্ট ও ফতুয়া ছিল।

মঙ্গলবার সকাল ৭টার দিকে কয়লার ডিপো এলাকায় বিমানবন্দরের কাছে মৃতদেহটি পাওয়া যায় বলে পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফউজুল আজিম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কয়লার ডিপো এলাকায় সড়কের পাশের ঝোপে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের জানায়। পরে সেখানে গিয়ে আমরা বস্তাবন্দি লাশটি উদ্ধার করি।

“নিহতের মুখমণ্ডল ও মাথায় পচন ধরেছে। মনে হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, অন্য কোথাও হত্যার পর লাশ এখানে ফেলে গিয়েছে।”

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।