২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংক কর্মকর্তা হত্যাকাণ্ডে ছেলের ৩ বন্ধু গ্রেপ্তার

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা খুনের ঘটনায় তার ছেলের তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 11:31 AM

Updated : 19 Aug 2022, 02:07 PM

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পিবিআই কর্মকর্তারা বলছেন, এই তিনজন খুনের সঙ্গে ‘সরাসরি জড়িত’।

গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন ১৮ বছর বয়েসী জয় নগরীর একটি কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। অন্য দুইজন ১৬ বছর বয়েসী। তারা মাধ্যমিক শ্রেণির ছাত্র।

গত রোববার সকালে নগরীর বন্দর থানা সল্টগোলা ক্রসিং এলাকার নিজ বাসা থেকে রূপালী ব্যাংক কর্মকর্তা সজল নন্দীর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

হত্যাকাণ্ডের পর সজলের ভাই বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেন।

বন্দর থানা পুলিশের পাশাপাশি পিবিআই মামলার ছায়া তদন্ত শুরু করে।

তদন্তে সজল নন্দীর স্কুলপড়ুয়া ছেলের বন্ধুদের সম্পৃক্ততা পাওয়া যায় বলে জানিয়েছেন পিবিআই’র পরিদর্শক সদ্বীপ দাশ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের আমরা গ্রেপ্তার করেছি।”

কী কারণে সজলকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পিবিআই।

“অভিযান চলছে, পুরোপুরি শেষ হলে বিস্তারিত জানানো হবে “ বলেন সদ্বীপ।

পুরনো খবর:

চট্টগ্রামে ঘরের ভেতরে ব্যাংক কর্মকর্তার লাশ