২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টেম্পো চাপায় শিশু নিহত

চট্টগ্রাম নগরীতে টেম্পো চাপায় দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 03:14 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

নিহত মো.সাগর নগরীর পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকার বড় বাড়ির মো.জসিম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিবিরহাট এলাকায় একটি টেম্পো ওই শিশুকে চাপা দিলে আহত হয় সে।

“গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”