২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ ছাত্রীকে যৌন হয়রানি: গ্রেপ্তার প্রধান শিক্ষক রিমান্ডে

নিজের বিদ্যালয়ের তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের মামলায় চট্টগ্রামের চরপাথরঘাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 08:35 PM

Updated : 08 Apr 2022, 06:10 PM

বৃহস্পতিবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শাহাদাত হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ শিক্ষক আবুল হাসেমের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

বুধবার গ্রেপ্তার প্রধান শিক্ষক আবুল হাসেম তিন ছাত্রীকে যৌন হয়রানির কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।

ওই তিন শিক্ষার্থী মঙ্গলবার চট্টগ্রামের মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজের আদালতে ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দেয়।

কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা আগে জানিয়েছিলেন,  প্রধান শিক্ষক আবুল হাসেম স্কুলে বিকালে ও সন্ধ্যায় পঞ্চম শ্রেণির ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। এ সময় তিনি ছাত্রীদের যৌন হয়রানি করতেন। সম্প্রতি ছাত্রীরা তাদের স্বজনদের বিষয়টি জানায়।

এ ঘটনায় সোমবার রাতে কর্ণফুলী থানায় মামলা করেন হয়রানির শিকার এক ছাত্রীর অভিভাবক।

এরপর মঙ্গলবার আবুল হাসেমকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুরনো খবর:

তিন ছাত্রীকে যৌন হয়রানির ‘স্বীকারোক্তি’ শিক্ষকের
যৌন হয়রানি: আদালতে তিন স্কুলছাত্রীর জবানবন্দি
ছাত্রীদের যৌন হয়রানি: চট্টগ্রামের শিক্ষক ঢাকায় গ্রেপ্তার
প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ