প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ
চট্টগ্রামের চরপাথরঘাটায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
ওই ছাত্রীদের স্বজনরা সোমবার কর্ণফুলী থানায় পশ্চিম চরপাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসেমকে আসামি করে মামলা দায়ের করেছেন।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, “আবু হাসেম স্কুলে বিকালে ও সন্ধ্যায় পঞ্চম শ্রেণির ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। এ সময় তিনি ছাত্রীদের শরীরে হাত দিয়ে যৌন হয়রানি করতেন। সম্প্রতি ছাত্রীরা তাদের স্বজনদের বিষয়টি জানায়।”
ওই শিক্ষকের খোঁজে পুলিশ তার বাড়িতে গিয়েছিল জানিয়ে তিনি বলেন, “তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা বলেছে, স্কুলের কাজে তিনি ঢাকা গেছেন।”
