২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে পুড়েছে পাঁচ দোকান

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার পানির কল এলাকায় আগুন লেগে পাঁচটি কাঁচা দোকান পুড়ে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 07:33 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

সোমবার সকাল পৌনে ছয়টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লাগে দোকানগুলোতে।

“আগুনে দুটি চা দোকান, একটি লাকড়ির দোকান, একটি কাঠের দোকান এবং একটি মুদি দোকান পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।”

বায়েজিদ স্টেশনের দুটি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।