২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলার বিরোধে যুবক খুনের ঘটনায় আরেকজন গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাটে ক্রিকেট খেলার বিরোধে যুবক খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 07:51 PM

Updated : 08 Apr 2022, 05:58 PM

নগরীর কাঠগড় এলাকা থেকে সোমবার রাতে মো. হৃদয় (১৯) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

হৃদয় মঙ্গলবার মহানগর হাকিম মাসুদ পারভেজের আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানান সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন।

এ নিয়ে হত্যাকান্ডের ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হল।

গত ২৩ ফেব্রুয়ারি রাতে নগরীর সদরঘাট থানার জুঁই কমিউনিটি সেন্টারের সামনে মো. ইব্রাহীম নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়।

হত্যাকাণ্ডের পর পুলিশ জানিয়েছিল, মাস খানেক আগে সদরঘাট সাহেব পাড়া কলাবাগান মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ইব্রাহিমের সঙ্গে রনি নামের এক যুবকের বিবাদ ও মারামারি হয়। সে বিরোধের জেরে ইব্রাহীমকে খুন করা হয়।

ঘটনার পরদিনই পুলিশ রনিসহ দুইজন এবং পরে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুরনো খবর:

চট্টগ্রামে যুবক খুনে আরও দুজন গ্রেপ্তার