চট্টগ্রাম পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহক কালঞ্জয় চাকমা (৪৯) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সশস্ত্র শাখায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ির দিঘীনালায়।
মঙ্গলবার রাতে দামপাড়া পুলিশ লাইনস মেস থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান নগর পুলিশের সহকারী কমিশনার (খুলশী জোন) সোহেল রানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, কালঞ্জয় পুলিশ লাইনের মেসে থাকতেন। রাতে কর্মীদের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা সোহেল রানা।
