মহিউদ্দিনের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্বজনদের সমবেদনা জানাতে চট্টগ্রামে তার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নৌবাহিনীর বার্ষিক রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে রোববার সকালে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী।
সেখান থেকে বিকালে তিনি নগরীর চশমা হিলে মহিউদ্দিনের বাড়িতে যাবেন বলে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম জানিয়েছেন।
মহিউদ্দিন চৌধুরীকে ভাই বলে সম্বোধন করতেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী তাদের বাসায় যাবেন বলে মহিউদ্দিনের ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেলও জানিয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নওফেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী আসবেন বলে জানানো হয়েছে। তবে এখনও সিডিউল পাইনি। সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে।”
তবে এনামুল হক শামীম বলছেন, বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রী মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে যেতে পারেন।
