২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোরাই কাঠসহ গ্রেপ্তার দুজন

চট্টগ্রামে চোরাই কাঠসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 07:27 PM

Updated : 12 Apr 2022, 12:35 AM

বুধবার নগরীর ষোলশহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল মতিন (৪৩) ও বাদল কান্তি নাথ (২৮)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় কাঠবাহী একটি ট্রাক আটক করা হয়।

“রেঞ্জ কর্মকর্তার সহায়তায় ট্রাকটি তল্লাশি করে কোনো প্রকার বৈধ কাগজ দেখাতে না পারায় ৫৩৭ সিএফটি অবৈধ কাঠসহ ট্রাকটি জব্দ করা করে মতিন ও বাদলকে গ্রেপ্তার করা হয়।”

কাঠগুলো খাগড়াছড়ির মহালছড়ি থেকে নগরীর ফিরিঙ্গি বাজার নিয়ে আসা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে।