২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2017, 07:18 PM

Updated : 19 Aug 2022, 05:34 PM

শুক্রবার দুপুরে চান্দগাঁও থানার চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মাঈনুদ্দীন (৫০) চেয়ারম্যানঘাটা জলিল সওদাগর ভবনের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে মাঈনুদ্দীনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলাউদ্দিন জানান, দুপুরে বাসায় বিদ্যুতের কাজ করতে গিয়ে স্পৃষ্ট হন মাঈনুদ্দীন। পরে বাসার লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।