চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন-হাটহাজারি সড়কের খন্দকিয়া হাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- সৈয়দুর রহমান (২৫) ও মহব্বত ইসলাম ওরফে মিশু (২৫)।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন থেকে হাটহাজারিগামী একটি অটোরিকশা থেকে ওই তিনজনকে আটক করেন তারা।
পরে তাদের তল্লাশি করে দুইজনের পকেটে থাকা ছোট ছোট ১০টি প্যাকেটে মোট দুই হাজার ইয়াবা পাওয়া যায়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।
