২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিএমপির ৫ পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন উপ-কমিশনার ও দুই অতিরিক্ত উপ-কমিশনার পদে রদবদল করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 10:31 PM

Updated : 19 Aug 2022, 05:12 PM

বৃহস্পতিবার বদলির এই আদেশ হয়।

অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মাসুদ-উল-হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপ-কমিশনার সদরের দায়িত্বে থাকা ফারুক আহমেদের বদলি হওয়ায় তার স্থলাভিষিক্ত করা হয়েছে শ্যামল কুমার নাথকে।

গোয়েন্দা পুলিশের বন্দর জোনের দায়িত্বে থাকা মারুফ হোসেনকে উপ-কমিশনার (সরবরাহ ও পরিবহন) এবং উপ-কমিশনার (পিওএম) মো. শহীদুল্লাহকে গোয়েন্দা পুলিশের বন্দর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।

অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আনোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন গোয়েন্দা পুলিশের বন্দর জোনের দায়িত্বে থাকা আকরামুল হক। আকরামের স্থলাভিষিক্ত করা হয়েছে আবু বক্কর সিদ্দীকিকে।

উপ-কমিশনার সদরের দায়িত্বে থাকা ফারুক আহমেদকে ঢাকা এবিপিএনের পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-কমিশনার আনোয়ার হোসেনকে লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ হয়েছে।