অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে বায়েজিদ বোস্তামী থানার চাইল্লাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আকবরকে (২৮) ইসলামী ছাত্র শিবিরের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী বলছে পুলিশ।
তার কাছ থেকে একটি দেশি বন্দুক ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়।
“ভারতে পালিয়ে থাকা সাজ্জাদ টেলিফোনে বায়েজিদ এলাকায় বিভিন্নজনের কাছে চাঁদা দাবি করে আর সে টাকা সংগ্রহ করে আকবর। কেউ সাজ্জাদের চাহিদা মতো টাকা না দিলে আকবর তার বাড়িতে গিয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করত।”
বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকবরকে পুলিশ গ্রেপ্তার করলে সে অভিযানকারী দলের এএসআই রেজাউল করিমের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও জানান ওসি মহসিন।
