২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামে ছয় হাজার ৩০০ ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 04:25 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

রোববার দুপুরে সদরঘাট থানার হোটেল শাহজাহান মার্কেট তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার সদর উপজেলার সমিতি পাড়ার বাসিন্দা ইমাম হোসেন (৪৫) ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের ওমর ফারুক (২২)

অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হোটেল শাহাজাহাস মার্কেট এলাকা থেকে অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

“তল্লাশি করে ইমামের প্যান্টের পকেটে তিন হাজার ৩০০ ও ফারুকের পকেটে তিন হাজার ইয়াবা পাওয়া যায়।”

কক্সবাজার থেকে ইয়াবাগুলো তারা চট্টগ্রামে বিক্রি করতে এনেছিলেন বলে জানিয়েছেন।