২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ৩ দোকান

চট্টগ্রামের ইপিজেড থানার বে শপিং সেন্টারে আগুনে তিনটি দোকান পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 12:45 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার ভোররাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গণি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

“খবর পেয়ে বন্দর ও ইপিজেড স্টেশনের চারটি গাড়ি নিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”

তবে আগুনে দুটি কাপড়ের দোকান এবং একটি জুতার দোকান পুড়ে গেলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নিরূপণ করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওসমান গণি।