২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় বিমান বাহিনীর সদস্য নিহত

চট্টগ্রামে বাসচাপায় বিমান বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 06:59 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

সোমবার দুপুরে পতেঙ্গা থানার কাঠগড় সংলগ্ন জিইএম গেইটে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত তাজুল ইসলাম (৪০) বাংলাদেশ বিমান বাহিনীর ল্যান্স কর্পোরাল হিসেবে কর্মরত ছিলেন।

পতেঙ্গা থানার এসআই শিবু প্রসাদ চন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাজ শেষে বাইসাইকেলে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি বাস তাজুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

তাজুলের লাশটি নেভী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান শিবু প্রসাদ।