চট্টগ্রামে ট্রাকচাপায় একজন নিহত
চট্টগ্রামের বাকলিয়ায় ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দুপুরে বাকলিয়ার কালামিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার এসআই খন্দকার সাঈদ উদ্দিন সাঈদ বলেন, নিহতের আনুমানিক বয়স ৪০ বছর। পরনে লুঙ্গি ও চেক শার্ট ছিল।
প্রত্যক্ষর্দশীর বরাত দিয়ে তিনি বলেন, “দ্রতগামী একটি ট্রাক কালামিয়া বাজারে ওই ব্যক্তিকে চাপা দেয়। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে তিনি অচেতন অবস্থায় পড়েছিলেন।
“পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
